Saturday, 14 February 2015

Whatsapp নিয়ে কিছু কথা


Whatsapp নিয়ে কিছু কথাঃ



অনেকেই এর নাম শুনেছেন বা এর সম্পর্কে কোন ধারণাই নেই। তাই যারা জানেনা তাদেরকে Whatsapp সম্পর্কে ধারণা দিতে আমাদের এই পোস্ট। দিন দিন Facebook এর মতোই জনপ্রিয় হচ্ছে Whatsapp. Whatsapp হলো এক ধরনের মেসেঞ্জার। এটা দিয়ে আপনার Contact এ সেভ করা নাম্বারের মধ্যে যার যার Whatsapp একাউন্ট আছে আপনার Whatsapp একাউন্ট দিয়ে তাদের সাথে চ্যাট করতে পারবেন। এছাড়াও ভয়েস মেসেজ পাঠানো, অডিও বা ভিডিও পাঠাতে পারবেন। চাইলে যেকোন ফাইল (যেমন- চলচ্চিত্র, গান, মিউজিক ভিডিও বা এন্ড্রয়েড এপ ইত্যাদি) পাঠাতে পারবেন। আর খুশির ব্যাপার হলো আপনার এগুলো সবই পারবেন Whatsapp এ একদন ফ্রিতে। Whatsapp চালাতে কোন টাকা পয়সার দরকার নেই। তবে এই সুবিধা আপনি শুধু বাংলালিংক আর গ্রামীনফোনে পাবেন। আবার চাইলে বিভিন্ন গ্রুপ বানিয়ে সেখানে অন্য কাউকে Contact এ তার নাম্বার সেভ করার মাধ্যমে তাকে গ্রুপে এড করতে পারবেন আর যা খুশি শেয়ার করে আপলোড আর ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে। তাই আজকাল বিভিন্ন বিষয় নিয়ে Whatsapp এ গ্রুপ তৈরি হচ্ছে। আমরাও একটা গ্রুপ বানিয়েছি যেখানে শুধু Symphony Xplorer W65i ব্যবহারকারীরাই এড হতে পারবেন। তারা ফ্রিতে তাদের ফোনের জন্য কোন কিছু যেমন Root Tools, CWM Recovery ইত্যাদি পাবেন আর বিভিন্ন সমস্যার সমাধানও পাবেন। আপনি যদি আমাদের এই গ্রুপে আসতে চান তাহলে আপনার Whatsapp একাউন্ট থাকতে হবে। আর আমাদেরকে আপনার যে নাম্বার দিয়ে Whatsapp এ একাউন্ট খুলেছেন সে নাম্বার দিতে হবে। যারা একাউন্ট খুলতে চান তারা নিচের উপায়গুলো অনুযায়ী কাজ করুন-

১. প্রথমে এখান থেকে Whatsapp অফিসিয়াল এপটা ডাউনলোড করে নিন-  http://www.whatsapp.com/android/current/WhatsApp.apk


২. ফাইল আদান-প্রদান বা ডাউনলোড- আপলোডের জন্য Whatsapp File Sender Pro ডাউনলোড করুন এখান থেকে- http://www74.zippyshare.com/v/17561432/file.html



৩. বাংলালিংক গ্রাহকরা মেসেজ অপশনে গিয়ে P লিখে 9999 নাম্বারে পাঠিয়ে প্লে প্যাকেজে মাইগ্রেট করুন। গ্রামীনফোন গ্রাহকরা B লিখে 4444 নাম্বারে মেসেজ পাঠিয়ে বন্ধু প্যাকেজে মাইগ্রেটকরে নিন।


৪. এবার আপনাকে যেকোন একটা ছোট একটা ইন্টারনেট প্যাক কিনতে হবে নাহলে Whatsapp ফ্রী পাবেন না। যতক্ষণ এ ছোট প্যাকটা আপনার ফোনে থাকবে ততক্ষণ আপনি Whatsapp ফ্রী পাবেন। ইন্টারনেট প্যাকেজ চলে গেলে বা শেষ হয়ে গেলে আবার কিনতে হবে। বাংলালিংক গ্রাহকরা *২২২*১*৭# ডায়াল করে ২.৩০ টাকায়

৫এমবি কিনে নিতে পারেন। এটা ৩জি প্যাক তাই Whatsapp এ ৩জি গতি পাবেন। আর গ্রামীনফোন গ্রাহকরা *৫০০*১১*১# ডায়াল করে ১.১৫ টাকায় ৩এমবি ৩জি প্যাক একটিভ করে ফ্রী Whatsapp পাবেন। এন্ড্রয়েড ফোনে Android OS কিছু ডাটা খরচ করতে পারে।

৫. এবার Whatsapp আর Whatsapp File Sender PRO ইন্সটল করে নিন। Whatsapp চালু করে একাউন্ট খোলার জন্য ফোন নাম্বার দিন। তারা আপনাকে একটা মেসেজ পাঠাবে। মেসেজের কোড নাম্বারটা এপে সাবমিট করে আপনাকে আপনার একাউন্ট একটিভ করে নিতে হবে। মেসেজ পাঠাতে ব্যর্থ হলে কল করার অপশন বাছাই করুন। আপনাকে কল করা হবে ফোন কলে আপনাকে কোড নাম্বারটা বলা হবে। সেই কোড নাম্বার দিয়ে আপনাকে একাউন্ট একটিভ করতে হবে।হয়ে গেলো আপনার একাউন্ট। এখন মন খুলে চালান আর ফাইল আদান প্রদান করুন ফ্রীতে। আর ফাইল আদান-প্রদানের জন্য আপনাকে Whatsapp File Sender PRO এপ ব্যবহার করতে হবে। এটা দিয়ে ফাইল পাঠানোর সময় আপনাকে এই এপ দিয়ে ফাইলকে এনকোড করে পাঠাতে হবে আর Whatsapp এ অন্য কারো কাছ থেকে পাওয়া এনকোড করা ফাইল ডিকোড করে নিতে হবে। তবে Whatsapp এ ১৫মেগাবাইটের বেশি ফাইল পাঠানো যায় না। সেক্ষেত্রে আপনাকে ১৫মেগাবাইটের বড় ফাইল Droid Splitter and Joiner এপ দিয়ে খন্ড করে পাঠাতে হবে আর যাকে পাঠাচ্ছেন তাকে খন্ড করা ফাইলগুলো Droid Splitter and Joiner এপ দিয়ে জোড়া লাগয়ে নিতে হবে। এখানে থেকে Droid Splitter and Joiner
ডাউনলোড করে নিন- https://db.tt/g2Yeb2or
আর গ্রামীনফোন গ্রাহকরা ১.১৫ টাকায় ৩ এমবি একটিভ করলে Whatsapp ফ্রী পাওয়ার পাশাপাশি Facebook
Messenger, Zero Facebook, Zero Wikipedia আর

ekhanei.com ফ্রী পাবেন।


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More